বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

‘গ্রিন গোল্ড’ হাতে নিয়ে চমক দেখাচ্ছেন ভেলানগরের আব্দুল্লাহ, ভরি কত?

লেবুর দাম এখন আকাশ ছোঁয়া। রমজানে চাহিদা বাড়ায় বরাবরের মতোই বেড়েছে দাম। বেশি দামেও লেবু পাওয়া যাচ্ছে না বাজারে। এমন অবস্থায় লেবুকে গ্রিন গোল্ডের সাথে তুলনা করেছেন ভেলানগরের লেবু চাষি ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। অনেকেই তাকে জিজ্ঞেস করছেন লেবুর ভরি কতো?

লেবু যেন সোনার দামে বিক্রি হচ্ছে। এ অবস্থা বিবেচনায় সবার মুখে এখন ছড়িয়ে পড়েছে লেবুর ভরি কতো?

বাজার ঘুরে দেখা যায় প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

চাহিদা বাড়ায় বাণিজ্য বেড়েছে লেবুর। আর নিজের লেবু বাগানের লেবু হাতে নিয়ে চমক দেখাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। টাটকা লেবু হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও আপলোড করছেন তিনি। তার কাছ থেকে লেবু নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানুষজন। রমজানেও সেই আনাগোনা বেড়েছে।

বাজারের তুলনায় তার বাগান থেকে অল্প দামেই লেবু পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মামুনের বাগানের লেবুও স্বাধে আর গন্ধে অনেকটাই ভিন্ন। একবার এই লেবু যার পাতে পড়েছে সে যেন এর গন্ধ ভুলতে পারেন না।

উল্লেখ্য, বাঞ্ছারামপুরে কৃষির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন ভেলানগরের কৃষি উদ্যোক্তা মামুন। শিক্ষকতার পাশাপাশি তিনি নানান শষ্য ও ফল চাষ করে আলোচনায় আসেন।

Related Articles

Back to top button