সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / নিখোঁজ ছিলেন ৩ দিন, অবশেষে নদীতে ভাসল হোসেনপুরের মোহাম্মদ আলীর মরদেহ

নিখোঁজ ছিলেন ৩ দিন, অবশেষে নদীতে ভাসল হোসেনপুরের মোহাম্মদ আলীর মরদেহ

বাঞ্ছারামপুরের তিতাস নদীর অংশ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহটি ছলিমাবাদ ব্রিজের নিচে ভাসতে দেখে স্থানীয়রা। পরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়।

অবশেষে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তিনি হোসেনপুর গ্রামের নজু মিয়ার ছেলে মোহাম্মদ আলী মিয়া বলে জানা গেছে।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে মোহাম্মদ আলী নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। তিনি মানসিক সমস্যা জনিত রোগে ভুগছিলেন বলে জানায় তার বাবা।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানায় পুলিশ।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …