সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / খামার থেকে বিলপাড়—এক রাতেই ৭০ পিছ ইয়াবা উদ্ধার, বাঞ্ছারামপুরে গ্রেফতার ২

খামার থেকে বিলপাড়—এক রাতেই ৭০ পিছ ইয়াবা উদ্ধার, বাঞ্ছারামপুরে গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ০৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ মোস্তফার গরুর খামারের একটি টিনশেড ঘরের ভেতরে খাটের ওপর বালিশের নিচে রাখা স্টার সিগারেটের প্যাকেট থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজীব আহাম্মেদ (২৬), পিতা: গোলাম মোস্তফা এবং মোঃ মোস্তফা (৩৫), পিতা: মৃত আব্দুল মালেক মিয়া। তারা উভয়েই মানিকপুর ইউনিয়নের বাসিন্দা।
অপরদিকে, একই রাতে বাঞ্ছারামপুর থানাধীন তেজখালী ইউনিয়নের আকানগর মডেল স্কুল সংলগ্ন বিলপাড় এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মডেল জুয়েলের বসতঘরে তল্লাশি চালিয়ে চালের ড্রামের ভেতর থেকে আরও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় জনগণ ও সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া শাখা নিশ্চিত করেছে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …