সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে গোপন গাঁজা বাগান! আইকন হাসপাতালের পেছনে মিলল ১৪ গাঁজা গাছ

বাঞ্ছারামপুরে গোপন গাঁজা বাগান! আইকন হাসপাতালের পেছনে মিলল ১৪ গাঁজা গাছ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গাছগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনের নেতৃত্বে একটি দল উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত আইকন হাসপাতালের পেছনে অভিযান চালায়। এ সময় নির্জন স্থানে রোপণ করা ও বেড়ে ওঠা ছোট-বড় মোট ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, হাসপাতালের পেছনের ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে গাছগুলো বেড়ে উঠছিল, তবে বিষয়টি অনেকের নজরে আসেনি। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ওসি মোঃ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত গাছগুলো জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …