ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ এপ্রিল রাত থেকে ১০ এপ্রিল সকাল পর্যন্ত পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।
অন্যদিকে, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আরও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের বাঞ্ছারামপুর