সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / জবাই করা খাসি মাথায় নিয়ে ঘুরছিলেন ইমামনগরের সজিব, আটক করল জনতা

জবাই করা খাসি মাথায় নিয়ে ঘুরছিলেন ইমামনগরের সজিব, আটক করল জনতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে জবাই করা ছাগল মাথায় নিয়ে ঘোরাঘুরি করার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

আটক যুবকের নাম সজিব মিয়া। তার বাড়ি উপজেলার দরিকান্দি ইমামনগরে।

স্থানীয়রা জানান, শনিবার (১৮ এপ্রিল) সকালে জবাই করা একটি খাসি মাথায় নিয়ে ঘুরছিলেন সজিব। এসময় তার চলাফেরায় সন্দেহ তাকে আটক করে ছয়ফুল্লাকান্দির স্থানীয় জনতা।

জবাই করা খাসিটি চুরির হতে পারে বলে ধারণা করছেন তারা। আটকের পর তার কাছে জানতে চাইলে কোনো সদুত্তর মিলেনি।

একটি চক্র গরু-ছাগলসহ গৃহপালিত পশু চুরির পায়তারা করে যাচ্ছে বলেও জানায় স্থানীয়রা। সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শও দেয়া হয় এসময়।

Check Also

মদিনায় বসে অবৈধ হুন্ডির রাজত্ব, বাঞ্ছারামপুরের রবিকে গ্রেফতারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক সময়ের হতদরিদ্র সিএনজি চালক রবি উল্লাহ রবি এখন সৌদিআরবের মদিনায় বসে অবৈধ …