আর ভালো হলেন না ‘কালা চোরা’, মাদকে আগুন ধরালেই বাড়িঘর জ্বালানোর হুঁশিয়ারি

রূপসদীর কুখ্যাত চোর ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত কালা মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে স্থানীয়রা। একের পর এক সতর্কবার্তায় ও তিনি শুধরে না যাওয়াতে এবার তার বাড়িঘরে আগুন দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামবাসী।
জানা যায়, কালা চোরা হিসেবে খ্যাত এই ব্যক্তি দীর্ঘদিন প্রকাশ্যে ইয়াবা ও মাদকব্যবসার সঙ্গে জড়িত। প্রকাশ্যে মাদক ও বিক্রি গ্রহণের একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোনো ব্যবস্থা। এক পর্যায়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক করে এসব বন্ধ করা জন্য। তবুও কোনো রকমেই থামছেন না তিনি।
গত নির্বাচনের আগে কালা চোরা ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরই তিনি ছাড়বেন মাদক ব্যবসা। তবে দেখা যায় উল্টো চিত্র। তা যেন বেড়েছে আরো বেশি। প্রতিনিয়ত তার বাড়িতে মাদকসেবীদের আগমন পুরো সমাজব্যবস্থাকে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলায়।
মাদক ব্যবসার পাশাপাশি তিনি চুরির সঙ্গেও সংশ্লিষ্ট। তার বাড়ি থেকে স্থানীয় নেতাকর্মীরা জব্দ করেছে চোরাই মালামাল।
এসব ঘটনার পর এবার ব্যবসা না ছাড়লে তার বাড়িতে আগুন দেয়ার ঘোষণা দেয় গ্রামবাসী। শনিবার ( ২৫ এপ্রিল) যুবসমাজের একটি দল তার বাড়িতে যায়। এসময় হুঁশিয়ারি দেয়া হয় আগামী শুক্রবারের মধ্যে ব্যবস্থা না ছাড়লে তার বাড়িতে দেয়া হবে আগুন।
সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে অনেকে।

