অপলক দৃষ্টিতে বাঁচার আকুতি বাহেরচরের দানেশ মিয়ার, প্রয়োজন আর্থিক সাহায্য

অপলক দৃষ্টিতে বাঁচার আকুতি বাহেরচরের দানেশ মিয়ার, প্রয়োজন আর্থিক সাহায্য
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা ৫৫ বছর বসয়সী দাসেন মিয়া দীর্ঘদিন ধরে জটিল ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ সময় ধরে তিনি শ্বাসকষ্ট, সারা শরীরে জ্বালা-যন্ত্রণা এবং ঘুমের সময় নিশ্বাস বন্ধ হয়ে আসার মতো ভয়াবহ সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং ধার-দেনা করে গত মাসে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।
পরে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি দীর্ঘমেয়াদি শ্বাসনালির প্রদাহজনিত রোগ (Chronic Airway Inflammatory Disease), সক্রিয় সংক্রমণজনিত ব্রঙ্কিওলাইটিস (Active Infective Bronchiolitis), ব্রঙ্কিয়েকটাসিস (Bronchiectasis) এবং ফুসফুসে প্রদাহজনিত রোগে আক্রান্ত।
বর্তমানে চিকিৎসকের দেয়া ওষুধ চললেও উন্নত চিকিৎসার জন্য আরও কিছু ব্যয়বহুল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার। এসব পরীক্ষার মধ্যে রয়েছে Fibro-optic Bronchoscopy, BAL (Bronchoalveolar Lavage), Gram Stain, Culture & Sensitivity, AFB Test, GeneXpert Ultra এবং NTM PCR।
দাসেন মিয়া জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে এতটাই দুর্বল যে কোনো কাজ করতে পারছেন না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে বিদেশে থাকলেও পারিবারিক ঋণ ও নিজের সীমিত সামর্থ্যের কারণে একা চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। ফলে চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
এ অবস্থায় দাসেন মিয়া সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও হৃদয়বান মানুষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান, একজন অসহায় মানুষকে বাঁচাতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। মানবিক সহায়তা পেলে দাসেন মিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব
সহায়তার জন্য যোগাযোগ:
মানবিক সহায়তা প্রদান করতে আগ্রহীরা সরাসরি দাসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন—
মোবাইল: ০১৬২৭-৩৭৪২৭৬
বিকাশ (নগদ সহায়তা পাঠানোর জন্য):
একই নম্বরটি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে।


