বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ভাঙচুর ও হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

বাঁশের লাঠি দিয়ে কেন্দ্র দখল করা যায় না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জামায়াতের প্রার্থী মো. মহসিন।
মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা, এমন অভিযোগও করেন তিনি।
ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেন জামায়াতের এই প্রার্থী। তিনি বলেন, আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন প্রতিপক্ষরা।
এসময় জামায়াত নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্র দখলের পায়তারার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মো. মহসিন বলেন, ‘ বাঁশের লাঠি দিয়ে কী আর ভোটকেন্দ্র দখল করা যায়? আপনারাই বলেন! আমাদের সাংগঠনিক ভাবে এমন কোনো উদ্দেশ্য নেই। কে বা কারা করছে তাও জানা নেই।
উল্লেখ্য, একই দিন বিকেলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোনায়েদ সাকিও সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্ক প্রকাশ করেন। জামায়াতের বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগও করেন তিনি।


