সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক মানবিক সমাজ গড়ার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গনঅধিকার পরিষদের প্রার্থী এসকে শফিকুল ইসলাম শুভ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর গ্রামে গনঅধিকার পরিষদের পার্টি অফিসে সাংবাদিকদের সাথে  আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহার ঘোষণার সময় এসকে শফিকুল ইসলাম শুভ বলেন, এখন সুযোগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরকে সুন্দরভাবে গড়ে তোলার এই সুযোগকে কাজে লাগাতে চাই। তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, মানবিক, উন্নত বাঞ্ছারামপুর গড়তে চাই। ফ্যামেলী কার্ডের নাম ব্যবহার না করে বেকারত্বদের চাকরির ব্যবস্থা করতে চাই।

ঘোষিত ইশতেহারে তিনি বলেন বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামে টেকসই সড়ক উন্নয়ন, গ্যাসের সমস্যা, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, আধুনিক নগর উপহার দিতে চাই।

শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ ও বৃত্তি প্রদান এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।
স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, ১০০ শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ দিতে চাই।

ইশতেহারে আরে বলেন মাদকমুক্ত দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ঘুষ নেওয়া এবং দেওয়া থেকে মুক্ত, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চাই।

শফিকুল ইসলাম শুভ আরে বলেন, সব ধর্ম, নারী-পুরুষ ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বাঞ্ছারামপুর গড়ে তোলা হবে। এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই এ অঞ্চলের আগামীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …