বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে ফুটপাত দখল: ১০ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপু‌রে পৃথক অভিযানে ব্রিজের ফুটপাত দখল করে ব্যবসা করায় ১০ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ মে ) বিকালে উপ‌জেলা মোড় এলাকায় ব্রিজে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত মেয়র ফেরদৌস আরা। অভিযানে অবৈধভাবে ব্রিজের ফুটপাত দখল ক‌রে ফুটপাতে কাপড়, ডাব, তাল, লেবু, ভাজাপোড়া, আচাড় বিক্রি ক‌রে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১০ জন‌কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । একইসঙ্গে ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করা হয়।

দশদোনার জয়নাল মিয়া বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয় ফুটপাত দখলের কারণে মানুষ ব্রিজের উপর দিয়ে হাঁটে এতে জ্যাম অনেক হারে বেড়ে যায়, প্রশাসনের এমন দায়িত্বে আমরা খুশি, যদি পরে এই দোকান গুলো বসার সাহস না পায়, এর আগেও একবার জরিমানা করা হইছে এবং এক ব্যবসায়ীকে তিনদিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে এরপরও তারা আইন মানতে রাজি না।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত মেয়র ফেরদৌস আরা বলেন, অভিযানে ডাব, তাল, লেবু, ভাজাপোড়া, আচাড়সহ অন্যান্য দোকান অপসারণ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button