সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে । পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও এতিম দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ মে ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মানব জীবনে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা হয় ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানব জীবনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম,আমরা যেন দৈনিক খাবার তালিকায় পুষ্টিকর খাদ্য রাখতে পারি সেই চেষ্টা করব”।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ অলী মোহাম্মদ রাসেল বাঞ্ছারামপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর খাইরুল ইসলাম,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সহ-সভাপতি মো: ফয়সল আহমেদ খান প্রমুখ।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …