সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

আজ বৃহস্পতিবার তিনি উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন এবং একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও রাধানগর, বুধাইরকান্দি, ধারিয়ারচর ও কদমতুলিসহ একাধিক গ্রাম ও ইউনিয়নে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের বাংলাদেশ জন্ম নিত না। বিএনপি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন, আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে।”

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুরের মাটিতেই ক্যাপ্টেন তাজ এবং তার ভাগিনা জনি চেয়ারম্যানের বিচার হবে। সকল আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।”

বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, “বাঞ্ছারামপুরে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু সেটার মধ্যে গা না ভাসিয়ে মানুষের পাশে থাকতে হবে। সুখে-দুখে জনগণের সঙ্গে থাকতে হবে, সেটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত কৃষিবিদ পলাশ বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার পাশে কোনো চাঁদাবাজ, মাদক কারবারি চাই না। সংখ্যায় কম হলেও স্বচ্ছ এবং সৎ নেতা-কর্মীদের নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। কারণ যাদের দেখলে মানুষ ভয় পায়, তাদের নিয়ে রাজনীতি করা যায় না।”

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মহসিন, জেলা সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, সহসভাপতি মো. আইয়ুম ও মো. শাখাওয়াত হোসেন, যুবদল নেতা আবু কালাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …