বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

এনসিপির প্রার্থী হয়ে নির্বাচন করছি ৯০ ভাগ নিশ্চিত বললেন ওয়ালী আশরাফের কন্যা রাইকা ওয়ালী

ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) এমপি প্রার্থীতে এবার বেশ চমক দেখা যাচ্ছে। আসনটিতে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম ওয়ালী আশ্রাফের কন্যা রাইকা ওয়ালী খান।

এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনসিপির প্রার্থীতার বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন রাইকা ওয়ালী খান। এর আগেও তিনি বিএনপির হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

আসনটিতে এনসিপির মনোনীত প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ছিলেন দলটির বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনুদ্দিন। তবে তিনিও রাইকা ওয়ালী খানকেই সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে মাইনুদ্দিন বলেন, ‘ রাইকা আপার প্রতি আমাদের সমর্থন রয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি মনোনীত হলে আমরা ওনার হয়ে কাজ করবো, বাঞ্ছারামপুরের এনসিপিকে শক্তিশালী করার প্রয়োজনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এনসিপির প্রার্থী হওয়ার বিষয়ে রাইকা ওয়ালী খান বলেন, ‘ আমি এনসিপির হয়ে নির্বাচন করছি এটি ৯০ ভাগ নিশ্চিত। নতুন বাংলাদেশে নতুন রাজনীতির ধারা নিয়ে আসতে চাই। জনতার কল্যাণে দলের হয়ে নিজেকে নিয়োজিত করবো। শীঘ্রই আমার বাবার কবর জিয়ারতের মাধ্যমে আমার বার্তা সবার কাছে পৌঁছে দিবো।

উল্লেখ্য, বাঞ্ছারামপুরে জননন্দিত নেতা ছিলেন এটিএম ওয়ালী আশরাফ। মুক্তিযুদ্ধ সংগঠনে এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ওনার অবদান স্মরণীয়। স্বাধীনতা পরবর্তীতে তিনি তৎকালীন সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফলশ্রুতিতে তার প্রকাশিত পত্রিকা প্রকাশ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়। এমনকি তার স্বদেশ প্রত্যাবর্তনও বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি দেশে ফেরেন এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হন।

১৯৯৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তারই কন্যা রাইকা ওয়ালী খান।

Related Articles

Back to top button