গণসংহতি আন্দোলন- জিএসএ’র শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দলের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। শুক্রবার (৩ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জোনায়েদ সাকির দলীয় …
বিস্তারিত »রাজনীতি
সংসদে দাঁড়িয়ে বাঞ্ছারামপুরের ৫ শহীদের কথা তুলে ধরলেন জোনায়েদ সাকি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে বাঞ্ছারামপুরবাসীর চোখ ছিল জোনায়েদ সাকির দিকে। এই অঞ্চলকে তিনি কী ভাবে তুলে ধরেন তা দেখতে মুখিয়ে ছিলেন সবাই। তেজোদীপ্ত বক্তব্যে জুলাইয়ের সময়কার কথা ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন এই সংসদ সদস্য। বৃহস্পতিবার ( ১২ মার্চ) জাতীয় সংসদে প্রথম পা রেখেই তিনি শুরু করেন …
বিস্তারিত »জোনায়েদ সাকি ছিলেন না বাঞ্ছারামপুরের আইনশৃঙ্খলা কমিটির সভায়, সংবর্ধনা দেয়া হচ্ছে কাল
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সংবর্ধনা দিচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এসময় ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন থাকছে। এতে উপস্থিত থাকবেন বিএনপির তৃণমূল থেকে উপজেলার নেতাকর্মীরা। এ উপলক্ষে বাঞ্ছারামপুরে এখন বইছে উচ্ছ্বাস, …
বিস্তারিত »অনেক অফিসারের লাশ মেঝেতে পড়ে আছে… আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে?”
বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাযজ্ঞে শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদের বীরত্ব গাঁথা ও তার কিছু ফোনালাপ গতকাল ২৫ ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সামনে আসে। আলোচিত ফোনালাপের মধ্যে রয়েছে, মৃত্যুর আগে তিনি সেনা হেডকোয়ার্টারে ফোন করে বলেছিলেন-‘হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার বলছি… কিছু ফোর্স পাঠান প্লিজ। ওরা বিচ্ছিন্ন অবস্থায় আছে।’ …
বিস্তারিত »জামায়াত আর বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, দুপক্ষেরই একাধিক অভিযোগ
প্রচারণা পর্ব শেষে এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে হেভিওয়েট দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি ও জামায়াত প্রার্থী মো. মহসিন। জোনায়েদ সাকি বলছেন বাঁশের লাঠি দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করছে জামায়াত, আর মহসিন বলছেন ভাঙচুর …
বিস্তারিত »ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক মানবিক সমাজ গড়ার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গনঅধিকার পরিষদের প্রার্থী এসকে শফিকুল ইসলাম শুভ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর গ্রামে গনঅধিকার পরিষদের পার্টি অফিসে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন। …
বিস্তারিত »বাঞ্ছারামপুর আসছেন চরমোনাই পীর, হাতপাখার বাতাসে শীতল নাকি ছড়াবে উত্তাপ?
বাঞ্ছারামপুরেরে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। প্রতিদ্বন্দ্বীতা চলছে বেশ। কোনো অংশে যেন কম নেই চার হেভিওয়েট প্রার্থীর। জামায়াতের গোলাম পরওয়ার আসার পর এবার হাতপাখার মাঠ গরম করতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সোমবার (২ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ …
বিস্তারিত »প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে গলায় গলায় ভাব, ভোটের সমীকরণে প্রভাব নাকি অন্যকিছু?
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে নানা জটিল সমীকরণ। একদিকে জোনায়েদ সাকির মাথালকে ভোটের মাঠে বিপাকে ফেলতে পারে স্বতন্ত্র প্রার্থী ড. কামালের হরিণ। অন্যদিকে জামায়াতের সঙ্গে ভোটের ভাগাভাগিতে জড়ায় হাতপাখা। দুই মেরুতে চলছে ভোটের জটিল হিসেব। এরই মধ্যে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ড. …
বিস্তারিত »নবীনগর আসতে গিয়ে মামলা খেয়েছি, বাঞ্ছারামপুরের পুলিশ এখন সম্মান দিচ্ছে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সরকারের আমলে নবীনগরে একটি মিটিংয়ে আসার কথা ছিল, সেখানে আসার আগেই আমার নামে মামলা হয়। সেখানে আজকে বাঞ্ছারামপুর আসার ফলে পুলিশই আমাকে সম্মানের সাথে নিরাপত্তা দিচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে …
বিস্তারিত »তুষার চেয়ারম্যানের কারণে ১২ বছর ছয়ফুল্লাকান্দি আসতে পারি নাই: একরাম হায়দার
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার তার এক বেদনাবিধুর স্মৃতির কথা বলেছেন। ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গিয়ে তিনি বলেন, আমি টানা ১২ বছর ছয়ফুল্লাকান্দি আসতে পারি নাই তুষার চেয়ারম্যানের কারণে। কারণ আমরা বিএনপি করি এজন্য। একরামকে বলতে শোনা যায়, তুষার বাহিনী আমাদের রূপসদীতে ভোট কাটতে যায়, সেখানে …
বিস্তারিত »
সময়ের বাঞ্ছারামপুর