সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / নবীনগর আসতে গিয়ে মামলা খেয়েছি, বাঞ্ছারামপুরের পুলিশ এখন সম্মান দিচ্ছে: গোলাম পরওয়ার

নবীনগর আসতে গিয়ে মামলা খেয়েছি, বাঞ্ছারামপুরের পুলিশ এখন সম্মান দিচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সরকারের আমলে নবীনগরে একটি মিটিংয়ে আসার কথা ছিল, সেখানে আসার আগেই আমার নামে মামলা হয়। সেখানে আজকে বাঞ্ছারামপুর আসার ফলে পুলিশই আমাকে সম্মানের সাথে নিরাপত্তা দিচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তরুণ নেতৃত্ব নির্বাচন করলে আপনাদের মেঘনা সেতু হবে, এই অঞ্চলে মেরিন ড্রাইভ হবে। আপনারা পাড়ায় পাড়ায় গণজোয়ার গড়ে তুলুন, এতেই আপনাদের কল্যাণ নিহিত।

জামায়াতের প্রার্থী মো. মহসিনের সাহসিকতার পরিচয় তুলে ধরেন তিনি। তার মেধা ও যোগ্যতার নানান দিক তুলে ধরে ভোট চান গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে পরিবর্তনের জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মাথাটা একটু খারাপ হয়েছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছেন। আমাদের মা-বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন, তাদের মিটিং এ গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামায়াতের সেক্রেটারি তাকে নির্যাতন করে নিষ্ঠুর ভাবে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণায় এই প্রথম বাংলাদেশ জামায়েত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে।

তিনি বলেন, জামায়েত ক্ষমতায় গেলে যারা একটা টাকার দুর্নীতি করবে না, মিথ্যা কথা বলবে না, হারাম খাবে না, মানুষের হক নষ্ট করবে না ,এমন  নেতৃত্ব ছাড়া মানুষের কল্যাণ করা যায় না। সেই নেতৃত্ব আছে জামায়েত ইসলামের কাছে। যারা কোটি টাকার উপরে শুয়ে থাকবে কোটি কোটি টাকার কাজ করবে কিন্তু একটি টাকা তারা হালাল ছাড়া গ্রহণ করবে না। আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রক্ষমতা সুযোগ দেন, আমরা শাসক হবো না, সেবক হব। সরকারি সুযোগ থাকলেও টেক্স ফ্রি গাড়ি স্বল্প মূল্য প্লট এগুলো জামাতের এমপি মন্ত্রীরা গ্রহণ করবে না।

 

বাঞ্ছারামপুর উপজেলা আমির মো. আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা আমজাদ হোসেন আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা মো: মহসিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক দেওয়ান মো. নকিব হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জকসুর (ভিপি) রিয়াজুল ইসলাম, জকসুর এজিএস মাসুদ রানা।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …