সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে গলায় গলায় ভাব, ভোটের সমীকরণে প্রভাব নাকি অন্যকিছু?

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে গলায় গলায় ভাব, ভোটের সমীকরণে প্রভাব নাকি অন্যকিছু?

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে নানা জটিল সমীকরণ। একদিকে জোনায়েদ সাকির মাথালকে ভোটের মাঠে বিপাকে ফেলতে পারে স্বতন্ত্র প্রার্থী ড. কামালের হরিণ। অন্যদিকে জামায়াতের সঙ্গে ভোটের ভাগাভাগিতে জড়ায় হাতপাখা। দুই মেরুতে চলছে ভোটের জটিল হিসেব।

এরই মধ্যে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ড. কামালের একটি ছবি নতুন করে জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। অনেকে এটিকে ভোটের মাঠের কৌশল হিসেবে ব্যাখা করছেন। জোনায়েদ সাকির মাথালকে টেক্কা দিতেই স্বতন্ত্রের সঙ্গে ভাব, ভোট ভাগাভাগিতে সাকির চাইতে এগিয়ে থাকতেই এমন উদার ভাব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জামায়াতের।

বিষয়টি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।

তবে এই ছবি নিয়ে রাজনৈতিক সমীকরণের বিষয়ে জামায়াতের কাছে কারণ জানতে চায় সময়ের বাঞ্ছারামপুর। জামায়াত নেতা নকিবুল হুদার কাছে প্রশ্ন রাখে সময়ের বাঞ্ছারামপুর টিভি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে গলায় গলায় ভাব ভোটের মাঠের নতুন কৌশল কি না? এমন প্রশ্নের জবাবে নকিবুল হুদা বলেন, ‘বিষয়টি এমন কিছুই নয়। ঐ এলাকায় গণসংযোগে গিয়েছিলাম আমরা। তারই অংশ হিসেবে ড. কামালের বাসায় যাওয়া। এখানে কোনো সমীকরণের ব্যাপার নেই।’

পরে প্রশ্ন রাখা হয়, অন্য কোনো প্রার্থীদের সঙ্গে তো জামায়াতের প্রার্থীর কোনো ছবি দেখা যায়নি, শুধু ড. কামালের সঙ্গেই ছবি দেখা গেল, অনেকে প্রশ্ন তুলছেন ভোটের মাঠে ড. কামালের নির্বাচনী খরচও দিচ্ছে জামায়াত? বিষয়টি আসলে কী ভাবে ব্যাখা করবেন?

এ প্রশ্নের জবাবে কিছুই বলেন নি নকিবুল হুদা।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …