সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / তুষার চেয়ারম্যানের কারণে ১২ বছর ছয়ফুল্লাকান্দি আসতে পারি নাই: একরাম হায়দার

তুষার চেয়ারম্যানের কারণে ১২ বছর ছয়ফুল্লাকান্দি আসতে পারি নাই: একরাম হায়দার

বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার তার এক বেদনাবিধুর স্মৃতির কথা বলেছেন। ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গিয়ে তিনি বলেন, আমি টানা ১২ বছর ছয়ফুল্লাকান্দি আসতে পারি নাই তুষার চেয়ারম্যানের কারণে। কারণ আমরা বিএনপি করি এজন্য।

একরামকে বলতে শোনা যায়, তুষার বাহিনী আমাদের রূপসদীতে ভোট কাটতে যায়, সেখানে আমরা বাধা দেই। আর এ নিয়েই আমার চাচা মুসা হায়দারের উপর আক্রমণ হয়। এসব কারণে সংঘর্ষ হয়। সব মিলিয়ে ছয়ফুল্লাকান্দিতে ১২ বছর আমার পা পড়েনি।

নির্বাচনী কর্মপরিকল্পনা সভায় তিনি বলেন, এখন গণসংহতি আর আমাদের তো পার্থক্য নেই। আমাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান জোনায়েদ সাকিকে মনোনীত করে পাঠিয়েছেন, ওনাকে বিজয়ী করতে আমরা একযোগে কাজ করে যাবো।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …