বাঞ্ছারামপুরেরে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। প্রতিদ্বন্দ্বীতা চলছে বেশ। কোনো অংশে যেন কম নেই চার হেভিওয়েট প্রার্থীর। জামায়াতের গোলাম পরওয়ার আসার পর এবার হাতপাখার মাঠ গরম করতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন চরমোনাই পীর। চাইবেন হাতপাখার প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদের পক্ষে ভোট।
এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে উদ্দীপনা। তারা মুখিয়ে আছেন কখন আসবেন তাদের সেই কাঙ্খিত সেই নেতা। প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি।
চরমোনাই পীরের আগমনে হাতপাখার প্রার্থীর অবস্থান আরো শক্ত হবে বলে মনে করা হচ্ছে। জামায়াতের প্রায় সমান পর্যায়ে সমর্থন রয়েছে এই উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের। প্রচারণাও চলছে বেশ জোড়েসোরে। লোকসংখ্যাও দেখা যাচ্ছে অনেক। এছাড়াও অনলাইনের প্রচারণায় সবার চাইতে এগিয়ে হাতপাখার সমর্থকরা।
চরমোনাই পীরের আগমন জামায়াত শিবিরের জন্য শঙ্কার কারণ হতে পারে। তাদের ভোট ব্যাংকে অনেকটাই নাড়া দিবে হাতপাখা।
সব মিলিয়ে সমীকরণ এখন বেশ জটিল এই আসনে। জামায়াতের শঙ্কার কারণ ইসলামী আন্দোলন, আর জোনায়েদ সাকির মাথালের বিপত্তির কারণ স্বতন্ত্র প্রার্থী ড. কামালের হরিণ। জামায়াত আর বিএনপি জোটের অবস্থান এখন অনেকটা সমান। কেউ এগিয়ে আছে তা বলা যায় না।
সময়ের বাঞ্ছারামপুর