অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সংবর্ধনা দিচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এসময় ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন থাকছে। এতে উপস্থিত থাকবেন বিএনপির তৃণমূল থেকে উপজেলার নেতাকর্মীরা। এ উপলক্ষে বাঞ্ছারামপুরে এখন বইছে উচ্ছ্বাস, চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।
অন্যদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলায় হয়েছে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি জোনায়েদ সাকিকে। অন্যান্যা এলাকার সংসদ সদস্যরা তাদের নিজেদের এলাকার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে নানান পদক্ষেপ নিতে দেখা গেছে। এ ক্ষেত্রে কিছুটা ক্ষোভ আর সমালোচনা চলছে সাধারণ মানুষ আর বিরোধী মহলে।
সময়ের বাঞ্ছারামপুর