সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / অনুমোদনহীন কসমেটিকস পণ্যতে সয়লাব বাঞ্ছারামপুর, এবার দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন কসমেটিকস পণ্যতে সয়লাব বাঞ্ছারামপুর, এবার দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারের একটি শপিং মার্কেটে অনুমোদনহীন ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন ও বিক্রয়-নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, “জনস্বার্থে এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …