বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

অঝোরে কান্নায় ভেঙে পড়লেন যুবদল নেতা ইমান আলী, জোনায়েদ সাকি একদিনও তাকে ডাকেনি

দলের সকল পদ স্থগিত হওয়ার পর অঝোরে কাঁদলেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমান আলী। এসময় তিনি কারা নির্যাতনের দিনগুলোর কথা স্মরণ করেন। দলের জন্য নিজের ত্যাগ-তিতিক্ষার কথা বলতে গিয়েও অশ্রুসজল হন এই নেতা।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) তার এক ভিডিও বার্তায় এমন দৃশ্য দেখা যায়।

 

সেখানে ইমান আলীকে বলতে শোনা যায়, দলের জন্য কী না করেছি? বিএনপি জোটের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকিতো একদিনের জন্যও আমারে ডাকে নাই, আমাদের ত্যাগের কথা কখনো শুনতে চায় নাই। ওনি বাঞ্ছারামপুর ওনার দলের অফিসে আসে কিন্তু তার পাশেই আমার অফিসে একদিন আসলেন না, ডেকে নিয়ে বলে নাই আমিই তোমাদের অভিভাবক। কারা নির্যাতিত নেতাদের মূল্যায়ন তো ওনি করে নাই। এমনি এমনি তো আর দল থেকে দূরে যাই নাই।

 

 

কারাবাসের দিনের কথা উল্লেখ করে ইমান আলী বলেন, ‘আমি যখন কারাগারে তখন সন্তানের জন্ম হয়। কারাগারে বসে সেই খবর আমি শুনি। এর চাইতে কষ্টের আর কী হতে পারে? আমাকে থানায় চরম নির্যাতন করা হয়। সেই মূল্যায়ন তো জোনায়েদ সাকি করে নাই আমারে।’

 

 

উল্লেখ্য, দলীয় নির্দেশ অমান্য করে যুবদল নেতা ইমান আলী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী ড. কামালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। বেশ সরব উপস্থিতি দেখা গেছে তার। নির্বাচনী সভায় বিএনপি থেকে বহিষ্কৃত ড. কামালের পক্ষে মাঠ গরম করেন এই নেতা।

 

দলীয় পদ স্থগিত করে গত ৬ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় যুবদলের হাইকমান্ড। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Back to top button