সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ভেলানগরে সাংস্কৃতিক আবহে জোনায়েদ সাকিকে বরণ, গ্রামে গ্রামে খেলার মাঠের আশ্বাস

ভেলানগরে সাংস্কৃতিক আবহে জোনায়েদ সাকিকে বরণ, গ্রামে গ্রামে খেলার মাঠের আশ্বাস

ভেলানগরে সাংস্কৃতিক আবহে জোনায়েদ সাকিকে বরণ, গ্রামে গ্রামে খেলার মাঠের আশ্বাস

নাচ-গান আর ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আবহে ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকে বরণ নিয়েছে তার সমর্থকরা।

বৃহস্পতিবার (৫ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় সাংস্কৃতিক এক আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয়া হয় উপজেলার ভেলানগর গ্রামে।

গণসংহতি আন্দোলনের নেত্রী নাদিরা হকে আয়োজনে এ সময় পরিবেশন করা হয় নাচ-গান আর সাংস্কৃতিক পরিবেশনা। এমন আয়োজন উপভোগ করেন জোনায়েদ সাকি।

এ সময় উপস্থিত সবার উদ্দেশ্য জোনায়েদ সাকি বলেন, আমি আপনাদের রান্নার কষ্ট দূর করবো শীঘ্রই, গ্যাসের অভাবে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয় তা আর হবে না। নিরাপদ ও সুশৃঙ্খল এক জীবনের প্রতিশ্রতি দিচ্ছি আমরা। এই অঞ্চলের মানুষ থাকবে নিরাপদ।

নারীদের কর্মক্ষেত্রসহ সামাজিক কোনো হয়রানির স্বীকার হতে হবে না বলেও আশ্বাস দেন তিনি।

শিক্ষাকে যুগোপযোগী করে তোলার বিষয়ে জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুর হবে শিক্ষার নগরী। এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো আমরা। কোনো বৈষম্য থাকবে না এক্ষেত্রে।
এসময় তিনি মাথালের পক্ষে ভোট চান।

শেষে আয়োজক নাদিরা হক জানান, জোনায়েদ সাকিই হতে পারে এই অঞ্চলের কাণ্ডারি, সংস্কৃতিমনা এই মানুষটিকে তাই সাংস্কৃতিক আবহে বরণ করা হলো।

Check Also

জবাই করা খাসি মাথায় নিয়ে ঘুরছিলেন ইমামনগরের সজিব, আটক করল জনতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে জবাই করা ছাগল মাথায় নিয়ে ঘোরাঘুরি করার সময় এক যুবককে …