বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

বিএনপি থেকে বহিষ্কারকে নির্বাচন করার সুযোগ হিসেবে দেখছেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেতা বলেন, দল খুব ভালো করেই জানে, বাঞ্ছারামপুর মুসলিম অধ্যুষিত এলাকা। সে কারণে নির্বাচন করার সুযোগ দেয়ার জন্যই আমাদের দুই জনকে বহিষ্কার করেছে। যাতে নির্বাচনটা করতে পারি। দলে থাকলে তো আর নির্বাচন করা যেতো না। এখন আমরা একজনকে স্বতন্ত্র হিসেবে রেখে নির্বাচন করে এই অঞ্চলে ধানের শীষের মানুষদের বিজয়কে ধরে রাখবো।

পলাশ আরো বলেন, এখানে ৯৫% লোক বিএপির। এখানে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে। তৃণমূলের দাবির প্রেক্ষিতেই স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী নির্বাচন করবো আমাদের এখান থেকে। নির্বাচনের পর আবার বিএনপিতে ফিরবো।

তিনি বলেন, কেন্দ্র থেকে আমাদের বলা হয়নি জোটের প্রার্থীর পক্ষে কাজ করার। এ নিয়ে কোনো কেন্দ্রীয় নির্দেশনা আমরা কখনো পাইনি।

দীর্ঘ সংগ্রাম আর জেল জুলুমের কথাও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী করা হয় জোনায়েদ সাকিকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনয়ন জমা দেয়ায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ খালেককে বহিষ্কার করা হয় দল থেকে।

Related Articles

Back to top button