বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ছলিমাবাদে পাওয়া এই সোনার কানের দুল কার?

বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ বাজার থেকে পাওয়া গেছে স্বর্ণের এক কানের দুল। বিষয়টি নিয়ে সৃষ্টি হয়ে ধোঁয়াশা। ইতোমধ্যে দুলটিকে অনেকে নিজের বলে দাবি করেছেন। তবে এখন পর্যন্ত এর আসল মালিককে খুঁজে পাওয়া যায়নি।

কানের দুলটি নিতে হলে দিতে হবে সঠিক এবং উপযুক্ত প্রমাণ। এর জন্য জোড়া দুলের অন্য একটি দুল প্রমাণ হিসেবে দিতে হবে। সেই সঙ্গে মিলতে হবে দুটি দুলের ওজন। তবেই তা নিজের বলে দাবি করতে পারবেন।

 

কেউ যদি কোনো প্রতারণার আশ্রয় নেয় তাহলে কঠোর শাস্তির কথাও বলেছেন দুল পাওয়া লোকজন।

দুলটি যদি কারো হয়ে থাকে তাহলে সাংবাদিক রুমন হায়দারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

যদি ১ সপ্তাহের ভেতর এর প্রকৃত মালিক না পাওয়া যায় তাহলে এটি গরীবদের দান করা হবে বলেও জানানো হয়।

Related Articles

Back to top button