হঠাৎ করে আসা ওই লোক তো পাস করতে পারবে না, জনসমর্থ নেই: সাকিকে উদ্দেশ্য করে বললেন খালেক

জোনায়েদ সাকির পাস করতে পারবে না, তার জনসমর্থন নেই বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের সাথে তিনি এ মন্তব্য করেন।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, আমি ২০০৮ এবং ২০১৮ তে নির্বাচন করেছি ধানের শীষের হয়ে। হাজার হাজার মানুষকে বিনা পয়সায় চাকরি দিয়েছি, আমাকে মানুষ ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এখানে এক লোক (জোনায়েদ সাকি) আসলো তার কোনো জনসমর্থন নেই। সে তো পাস করতে পারবে না এখানে।
এমএ খালেক বলেন, তৃণমূলের সবাই চেয়েছিল এখানে ধানের শীষ প্রতীক আসুক৷ কিন্তু না আসায় সবাই হতাশ। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে আমিই পাস করবো৷ আমাদেরই বিজয় হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কার হওয়া সভাপতি মেহেদী হাসান পলাশসহ বিএনপির নেতাকর্মীরা।


