ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে কেনা রসমালাই খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন—শেখ মিজানুর রহমান, তাঁর স্ত্রী রোকসানা বেগম, ছেলে রায়হান (৮), মেয়ে মিষ্টি (৫) ও মা আমেনা বেগম।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে সবাই মিলে রসমালাই খান। কিছুক্ষণ পরই তারা বমি ও তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীদের প্রাথমিকভাবে ‘ফুড পয়জনিং’-এর লক্ষণ দেখা গেছে। নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হবে।

Related Articles

Back to top button