বাঞ্ছারামপুর আসছেন জাহিদ-গোলাম পরওয়ার, হতে চলছে ইতিহাসের সেরা সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের জনপ্রিয়তা তুমুল। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছেন তারা। জামায়াতের প্রার্থী মো. মহসিনের নির্বাচনী প্রচার-প্রচারণায় দেখা মিলছে বিপুল সংখ্যক মানুষের। সব মিলিয়ে অনেকটা সুবিধাজনক অবস্থায় তারা।
এবার সেই পালে হাওয়া লাগাতে বাঞ্ছারামপুর আসছেন শিবিরের সদ্য সাবেক সভাপকি জাহিদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা গোলাম পরওয়ারসহ জকসু ভিপি রিয়াজুর।
শুক্রবার (৩০ জানুয়ারি) জামায়াতের পক্ষে এক সমাবেশে যোগ দেবেন তারা। তাদের আগমন উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। তরুণরাও এই কালের জনপ্রিয় নেতাদের একনজর দেখতে মুখিয়ে রয়েছেন। বিপুল সংখ্যক উপস্থিতি আশা করা হচ্ছে এই সমাবেশ ঘিরে। ভোটারদের মধ্যেও দেখা গেছে উত্তেজনা।
এদিন সমাবেশে থাকবেন ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও জামায়াতের কেন্দ্রীয় নেতা গোলাম পরওয়ার।
সব মিলিয়ে জামায়াতের সমাবেশটি হতে চলছে এক ঐতিহাসিক সমাবেশ। এই সমাবেশ ভোটের মাঠে জামায়াতকে অনেকটি এগিয়ে রাখবে বলে মনে করছেন সমর্থকরা।


