পিনাকীর ভিডিওতে ওঠে এলো বাঞ্ছারামপুরের শফিকের টাকার উড়ানোর চিত্র

এবার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পিনাকী ভট্টাচার্যের ভিডিওতে ওঠে এলো বাঞ্ছারামপুর গণঅধিকার পরিষদের নেতা এসকে শফিকের টাকার বান্ডিল! তবে তা অনেকটা ভুল ভাবে উপস্থাপন হয়েছে।
‘দেশে ফিরলেো তারেক আর পলিটিক্যাল অ্যাক্টর না’ এই শিরোনামে পিনাকির একটি ভিডিওতে এসকে শফিকের টাকা বিলানোর দৃশ্যটি ওঠে আসে।
২৪ মিনিটের ঐ ভিডিওতে, ২২ মিনিটের অংশে শফিকের ভিডিওটি তুলে ধরেন পিনাকি।
সেখানে পিনাকিকে বলতে শোনা যায়, এবার নির্বাচনে বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগ। শুধু টাকা আর টাকা। লুট করা টাকা ফেরত আসবে!
উল্লেখ্য এর আগে, গণঅধিকারের শফিক মনোনয়ন না পেয়ে টাকার বান্ডিলের একটি ভিডিও ছড়িয়ে দেন, সেখানে তিনি কয়েক বান্ডিল টাকা ব্যানারের, কয়েক বান্ডিল মোটরসাইকেলের জন্য আর কয়েক বান্ডিল নির্বাচনের দিন সিসা খাওয়ার জন্য বলেন। ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।



