বাঞ্ছারামপুর

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে নিয়ে বাঞ্ছারামপুরে খাল খনন কর্মসূচির চেষ্টা চলছে: জোনায়েদ সাকি

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে নিয়ে বাঞ্ছারামপুরে খাল খনন কর্মসূচির চেষ্টা চলছে: জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুরসহ সারা দেশের খাল খনন কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা জানান তিনি।

 

জোনায়েদ সাকি বলেন, নদী খননের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যা আমাদের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে আলাপ আলোচনা হবে। বাঞ্ছারামপুরে এসব কার্যক্রম যত দ্রুত করা যায় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে নিয়ে এ বিষয়ে চেষ্টা করছি।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাকে বিজয়ী করার জন্য বাঞ্ছারামপুরবাসীকে কৃতজ্ঞতাও জানান প্রতিমন্ত্রী।

এসময় তিনি মেঘনা সেতুসহ তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথা তুলে ধরেন।

 

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আব্দুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button