বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ইসলামি আন্দোলনের বাঞ্ছারামপুর শাখার কমিটি ঘোষণা, নেতৃত্বে কারা?

ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার (১৫ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা আইএবি মিলনায়তনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে থানা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শভিত্তিক ছাত্রসমাজ গড়ে তোলার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ছাত্রদেরকে দ্বীন ও নৈতিকতার আলোকে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সৈয়দ তাহসিন আহমাদ। তিনি তার বক্তব্যে ছাত্রসমাজকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমাদ (বাবু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন খাসনগরী, উপজেলা দ্বীনি সংগঠনের ছদর মুফতি সাজিদুল হক খায়েরী, উপজেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আব্দুস সালাম (মনা)।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অসংখ্য ছাত্রনেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ছাত্রসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দ্বীনি আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি: সভাপতি: মুহাম্মদ ফয়সাল আহম্মদ (বাবু)
সহ-সভাপতি: মুহাম্মদ মিসবাহ উদ্দিন
সাধারণ সম্পাদক: মুহাম্মদ আবু হুরায়রা (সুজন)

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button