বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে বোন হত্যার মূল অভিযুক্ত আক্তার সিলেটে গ্রেফতার: স্বস্তিতে এলাকাবাসী

অবশেষে গ্রেফতার বাঞ্ছারামপুরে আলোচিত বোন হত্যার মূল অভিযুক্ত আক্তার হোসেন। র‍্যাবের একটি বিশেষ টিম সিলেট থেকে তাকে আটক করেছে বলে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এর আগে তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এবার গ্রেফতার হওয়ার পর ন্যায়বিচারের প্রত্যাশা আরও জোরালো হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে মাহমুদা বেগম (৩৫) নামে এক বড় বোন খুন হওয়ার অভিযোগ উঠে।

শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার আকানগর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে এবং প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছোট ভাই আক্তার হোসেন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে উগ্র ও আক্রমণাত্মক আচরণ করত। সম্প্রতি একটি মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরে আক্তার। বাড়ি ফেরার পর থেকেই সে নেশার টাকার জন্য বড় বোন মাহমুদা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।

স্বজনরা জানান, গত শুক্রবারও টাকার জন্য আক্তার তার মা ও বড় বোন মাহমুদাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা মাহমুদার ঘরে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরিবারের অভিযোগ, টাকা না পেয়ে আক্তারই তার বোনকে শ্বাসরোধ বা অন্য কোনও উপায়ে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Related Articles

Back to top button