শিক্ষা

বিষ্ণুরামপুরে ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে কোমলমতি শিশুরা”

‎বেহাল রাস্তা, দুর্ভোগে শিক্ষার্থীরা: বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চরম ভোগান্তি

‎৪নং বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে ছোট ছোট শিশুদের পাড়ি দিতে হচ্ছে কাদামাটি, খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায়। বিশেষ করে বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও বেড়ে যায়, ফলে অনেক শিক্ষার্থী ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারে না।

‎অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এতে করে শিশুদের নিরাপত্তা ও শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
‎স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে।

Related Articles

Back to top button