বাঞ্ছারামপুর

ঢাবির হলে ঈদ কার্ড, চকলেট আর বই বিতরণ করলেন ছাত্রদল নেতা ইকবাল, ভবিষ্যতে করবেন বাঞ্ছারামপুরে

ঢাবির হলে শিক্ষার্থীদের মাঝে ঈদ কার্ড, চকলেট ও বই বিতরণ করলেন ছাত্রদল নেতা ইকবাল, ভবিষ্যতে করবেন বাঞ্ছারামপুরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল-এর সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে ব্যতিক্রমী উপহার হিসেবে “ঈদ কার্ড”, “চকলেট” এবং “তৃতীয় ভাষা শিক্ষা (Third Language)” বিষয়ক বই বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল মাহমুদ-এর ব্যক্তিগত উদ্যোগে হলের কক্ষগুলোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইকবাল মাহমুদের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামে।

উদ্যোক্তা মোঃ ইকবাল মাহমুদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার অন্যতম মূল স্তম্ভ হলো আধুনিক, জ্ঞাননির্ভর ও বৈশ্বিক মানসম্পন্ন জনশক্তি গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই সাধারণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় সক্ষম করতে আমরা ‘তৃতীয় ভাষা’ শিক্ষার বই বিতরণের এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই উৎসবের আমেজেও শিক্ষার্থীরা তাদের আগামীর প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকুক।
ভবিষ্যতে বাঞ্ছারামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের কর্মসূচির বাস্তবায়নের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের মিষ্টিমুখের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। ৩১ দফার আলোকে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী হবে একেকজন দক্ষ বিশ্ব নাগরিক। সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার এই বার্তা ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”
বিজয় একাত্তর হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই সৃজনশীল ও সময়োপযোগী উদ্যোগটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীদের মতে, রাজনৈতিক প্রচারণার ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের এই প্রচেষ্টা একটি সুস্থ ও ইতিবাচক ধারার ইঙ্গিত দেয়।

Related Articles

Back to top button