বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

সিনেমা স্টাইলে চোরের পিছু ধাওয়া করে গরু উদ্ধার করলো পুলিশ, জানা যায়নি মালিকের পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সক্রিয় রয়েছে চোর চক্র। প্রতিনিয়ত বাড়ছে চুরি। এরমধ্যে গত বুধবার দিবাগত মধ্যরাতে তেজখালি ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। পুলিশের টহল কার্যক্রমের সময় একটি পিকআপ অস্বাভাবিক গতিতে এগিয়ে চলে। সন্দেহ হলে পিছনে ধাওয়া করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের এসআই হাছান উদ্দিন। পরে পিকআপটি আরো গতি বাড়িয়ে দেয়।

সিনেমার স্টাইলে চলতে থাকে তেজখালি ইউনিয়নে চোর পুলিশ খেলা। এর প্রত্যক্ষদর্শী হয় এক সাংবাদিক। ছয়ফুল্লাকান্দি থেকে চুল কাটা শেষে আকানগর দিয়ে যাওয়ার পথে হঠাৎ অস্বাভাবিক গতিতে একটি পিকআপ ক্রস করতে দেখে সাংবাদিক আশরাফুল ইসলাম মারুফ। এরপরই তিনি দেখেন পেছনে ধাওয়া করছে পুলিশের গাড়ি। তখন পুলিশ ঐ সাংবাদিককে জিজ্ঞেস করে গাড়িটি কোন দিকে গেছে। এরপর সাংবাদিকের কথা অনুযায়ী পুলিশও সে দিকেই ছুটে।

পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য একটু পরই থানার ডিউটি অফিসারকে ফোন দিয়ে তথ্য দেয় সাংবাদিক। সে তথ্য অনুযায়ী এসআই হাছান ধাওয়া করে উপজেলার জয়কালিপুর থেকে একটি পিকআপসহ গরুটি উদ্ধার করে।

তবে চোর চক্র পালিয়ে যাওয়ার কারণে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে গরুটি পুলিশের হেফাজতে রয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে এটির মালিক তা নিতে পারবেন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সময়ের বাঞ্ছারামপুরকে বিষয়টি নিশ্চিত করেছেন এসআই হাছান উদ্দিন।

Related Articles

Back to top button