ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গুঞ্জন, নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে জল্পনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu–কে লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম The Times of India একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর প্রধানের অবস্থান লক্ষ্য করে ‘হঠাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে।
এদিকে ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিস্ফোরণ, আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির দৃশ্য দেখা গেলেও, সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার ঘটনায় নেতানিয়াহুর জীবন ঝুঁকিতে ছিল বলে দাবি করা হলেও তার মৃত্যুর কোনো প্রমাণ বা সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করেনি।
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়লেও, সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিবৃতি না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।



