বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে প্রতাপগঞ্জ বাজারে ‍উচ্ছেদ অভিযান

বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজার ব্রীজ ও মার্কেটের রাস্তায় ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার ( ১ মার্চ ) এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনদুর্ভোগ সৃষ্টি না করে অন্যত্র সুবিধাজনক স্থানে ব্যবসা পরিচালনা করার জন্য ভাসমান দোকান মালিকদের পরামর্শ দেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Articles

Back to top button