বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়াশিক্ষা

প্রশাসন ক্যাডারে ১২তম হলেন বাঞ্ছারামপুরের ইমন

৪৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বাঞ্ছারামপুরের ইয়াসিন হাসান ইমন। মেধাক্রম অনুসারে তার অবস্থান ১২তম।

 

ইয়াসিন হাসান ইমনের বাড়ি উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামে। তার বিদ্যালয় এবং কলেজ নরসিংদীতে।

 

ইমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের আইসিটি বিভাগের শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার এমন সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

 

জীবনের পথে আরো বহুদূর যেতে সবার কাছে দোয়া কামনা করেছেন ইমন। তিনি এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সবশেষ বাংলাদেশ কর্ম কমিশনের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে দেখা যায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৪৫৭ জন। রোববার ( ৮ ফেব্রুয়ারি) এই ফলাফল প্রকাশ করা হয়।

Related Articles

Back to top button