বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরের আনসার ও ভিডিপি ভাতাভোগী সদস্যরা পেলো ঈদের উপহার সামগ্রী

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে বাঞ্ছারামপুরে আনসার ও ভিডিপি ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে করা হয় ইফতার ও দোয়া মাহফিল।
বুধবার ( ১১ মার্চ) উপজেলা ভিডিপি কার্যালয়ে মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাতাভোগী সদস্যরা উপকৃত হচ্ছেন এবং তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি হচ্ছে।
ঈদ সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভাতাভোগীরা।

Related Articles

Back to top button