সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ড. রওশন আলম কলেজের ৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল বন্ধু ফাউন্ডেশন ‎

ড. রওশন আলম কলেজের ৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল বন্ধু ফাউন্ডেশন ‎

‎ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ড. রওশন আলম কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বন্ধু ফাউন্ডেশন।
‎গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধা কোটায় ৩ জন এবং দরিদ্র কিন্তু মেধাবী কোটায় ৪ জনসহ মোট ৭ জন শিক্ষার্থীর ফর্মফিলাপের টাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে তুলে দেন বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ফেরদৌস মিয়া এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিসেল।
‎এসময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা বৃত্তির পাশাপাশি কলেজের অফিসিয়াল কাজের সুবিধার্থে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী হিসেবে ডায়েরি, কলম ও ক্যালেন্ডারও প্রদান করা হয়।
‎বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মাহমুদ সুজন জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বন্ধু ফাউন্ডেশন ড. রওশন আলম কলেজসহ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং কয়েকটি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …