সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / জনসচেতনতামূলক জরুরি সতর্কবার্তা

জনসচেতনতামূলক জরুরি সতর্কবার্তা

বাঞ্ছারামপুর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া
বাঞ্ছারামপুর উপজেলার সকল সম্মানিত নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

📢সাম্প্রতিক সময়ে একটি প্রতারক চক্র বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (OC) অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন দিচ্ছে। তারা বিভিন্ন সামাজিক উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার কাজ বা প্রশাসনিক সুবিধার কথা বলে বিকাশ/নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

⚠️ প্রতারণা থেকে বাঁচতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
✅ টাকা লেনদেন করবেন না: পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা কখনোই কোনো কাজের জন্য ফোনে টাকা দাবি করেন না।
✅ পরিচয় নিশ্চিত হোন: কেউ ও‌সি বা পু‌লিশ অ‌ফিসার দা‌বি কর‌লে প্রলোভনে পা দেবেন না। সন্দেহ হলে সরাসরি থানায় যোগাযোগ করুন।
✅ ব্যক্তিগত তথ্য গোপন রাখুন: আপনার বিকাশ/নগদ পিন বা ওটিপি (OTP) কাউকেই জানাবেন না।
✅ অন্যকে সতর্ক করুন: আপনার পরিচিত কেউ এমন ফোন পেলে তাকে দ্রুত সচেতন করুন।
বাঞ্ছারামপুরকে অপরাধমুক্ত রাখতে আপনাদের সহযোগিতা কাম্য। কোনো সন্দেহজনক ফোন কল পেলে অবিলম্বে থানায় জানান।

সচেতনতায়:
অফিসার ইনচার্জ (ওসি)
বাঞ্ছারামপুর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …