সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বৈধ হলো জোনায়েদ সাকির মনোনয়ন

বৈধ হলো জোনায়েদ সাকির মনোনয়ন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থীদের মধ্যে সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া মেহেদী হাসান পলাশের মনোনয়ন বৈধ হয়নি বলে জানা গেছে।
তবে অপর দিকে বৈধ হয়েছে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির মনোনয়ন।

অন্য দিকে সাবেক সংসদ সদস্য এম এ খালেকের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে মোট ছয়জনের প্রার্থীতা বৈধ হয়েছ। আসনটিকে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন:
বিএনপির জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জামায়াতের প্রার্থী মো. মহসিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদউদ্দিন খান জাবেদ, গণঅধিকারের এসকে শফিক।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক ও ড. সায়েদুজ্জামান কামাল। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটের লড়াই বেশ জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই আসনে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …