সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / মানবতা রক্তদান সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ প্রতিযোগিতা

মানবতা রক্তদান সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ প্রতিযোগিতা

ব্যয় করি কিছু সময় রক্ত দিয়ে করবো মোরা মানবতার জয়” এবং “গ্রহীতা দাতার কাছে নয়, দাতা যাবে গ্রহীতার ঘরে”— এই স্লোগানকে সামনে রেখে মানবতা রক্তদান সংঘ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ আগস্ট ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা ফেরদৌস আরা, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—

মোঃ খাইরুল ইসলাম, এস.আই (বাঞ্ছারামপুর মডেল থানা)

মোঃ জাহিদুল ইসলাম (লিটন), চেয়ারম্যান, সোনারামপুর নিউ লাইফ হসপিটাল মোঃ আমান উল্লাহ মোঃ জুয়েল আহমেদ জমিরউদ্দিন,প্রধান শিক্ষক,দশদোনা উচ্চ বিদ্যালয়,

আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বাঞ্ছারামপুর এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মোশারফ হোসেন (রিপন), ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী হাসপাতাল

আরো উপস্থিত ছিলেন রক্তদান সংঘের প্রতিষ্টাতা মাহমুদুল্লা এবং ছলিমাবাদ ইউনিয়নের মো হৃদয় আহম্মেদ সহ সংগঠনে সকল কর্মীবৃন্দ, অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, বরং জীবন বাঁচানোর সর্বোচ্চ মহৎ উদ্যোগ। তারা সমাজের সকল শ্রেণির মানুষকে রক্তদানে উৎসাহী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে ওপেন কুইজ ব্যবস্থা করা হয়,পরে সার্টিফিকেট,পরিবেশ বান্ধব গাছ ও বিভিন্ন পুরুষ্কারের ব্যবস্থা করেন এই মানব তা রক্তদান সংঘটি।মানবতা রক্তদান সংঘ সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত, অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বিনামূল্যে রক্ত সরবরাহ করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়।

সৌজন্যে: মানবতা রক্তদান সংঘ ফাউন্ডেশন,বাঞ্ছারামপুর,ব্রাহ্মনবাড়িয়া।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …