সর্বশেষ:
Home / জাতীয় / মুরাদনগরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মুরাদনগরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমি (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান অমি বাঙ্গরা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ভিত্তিতে অমিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমি কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সংসদে জোনায়েদ সাকির বক্তব্যকে ‘ অত্যন্ত চমৎকার’ বলে অভিহিত করলেন উপজেলা বিএনপির সভাপতি পলাশ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জোনায়েদ সাকির বক্তব্যকে ‘অত্যন্ত চমৎকার’ বলে মন্তব্য করেছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির …