সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্সে ২৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্সে ২৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)। মো. সোহাগ বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও সুইপার কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইকান্দি ফেরিঘাটের ফারুক আহমেদ খান স্টোর সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Check Also

ইফতার ও খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের পাশে ভিলেজ ফাউন্ডেশন

আশরাফুল ইসলাম মারুফ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঞ্ছারামপুরে দরিদ্র ও অসহায় পরিবারের …