সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ফেরদৌস আরার চির বিদায়, কাল যোগ দিচ্ছেন বাঞ্ছারামপুরের নতুন ইউএনও তারিকুল

ফেরদৌস আরার চির বিদায়, কাল যোগ দিচ্ছেন বাঞ্ছারামপুরের নতুন ইউএনও তারিকুল

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত তারিকুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে।

পদাধিকারবলে সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনও তারিকুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বাঞ্ছারামপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা গত বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের ওই কর্মকর্তার মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করে।

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারিকুল ইসলাম নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং The Code of Criminal Procedure, 1898-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৮ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …