ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকির মনোনয়ন ঘিরে দেখা দেয় উত্তেজনা। তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেননি এ সংক্রান্ত একটি তথ্য ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।
তবে অবশেষে জোনায়েদ সাকি তার মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন বলে নিশ্চিত হওয়া গেছে দলীয় সূত্রে।
সোমবার ( ২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন দাখিল করেন।
নির্বাহী কর্মকর্তার সাক্ষর সংবলিত একটি ফরম সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জোনায়েদ সাকি ফরম জমা দিতে গেলে সেখানে থাকা কয়েকজন বলছেন, বিকেল পাঁচটার পর নির্ধারিত সময় শেষ, এরপরও সাকির মনোনয়ন নেয়া হচ্ছে। এ ভিডিও নিয়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি।
সময়ের বাঞ্ছারামপুর