সময়ের বাঞ্ছারামপুর ডেস্ক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে রাজি হননি নকিবুল হুদা। বিষয়টিকে অবজারভেশনে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জামায়াতের প্রার্থী নকিবুল হুদা।
সম্প্রতি সময়ের বাঞ্ছারামপুরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নকিবুল হুদাকে জোনায়েদ সাকি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ রাজনীতির মাঠে কেউ না কেউ তো আসবেন, আমি এখনো অফিশিয়ালি দেখিনি জোনায়েদ সাকি পেয়েছে কি না মনোনয়ন, তিনি আসলে পরে বলা যাবে ইনশাআল্লাহ।’
বাঞ্ছারামপুরে সবচাইতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এমন প্রশ্ন করা হলে নকিবুল হুদা বলেন, ‘নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, আমি সবাইকেই শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করি।’
বাঞ্ছারামপুরের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবেন বলে প্রশ্ন করা হলে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘মারামারি-হানাহানির সংস্কৃতি বন্ধ করা হবে, পেশি শক্তির প্রদর্শন আমরা বন্ধ করবো।
একজন শিক্ষক হিসেবে বাঞ্ছারামপুরের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলেও জানান নকিবুল হুদা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো কোনো প্রার্থী দেয়নি বিএনপি। আসন সমঝোতার ভিত্তি এখনো পর্যন্ত জোনায়েদ সাকির নামেই গুঞ্জন রয়েছে। এক্ষেত্রে জামায়াত ও গণসংহতি আন্দোলনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আসনে সক্রিয় রয়েছে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি।
সময়ের বাঞ্ছারামপুর