সর্বশেষ:
Home / নবীনগর / না ফেরার দেশে নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল

না ফেরার দেশে নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল আর নেই। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একাধিক বিশ্বস্তসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এবাদুল করিম বুলবুল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৌলভী ফজলুল করিম ও রাবেয়া খাতুনের সন্তান মো. এবাদুল করিম বুলবুল দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক। বীকন ডেভেলপমেন্টস লিমিটেড এবং বীকন পয়েন্ট লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালকও তিনি। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় আরো আছে ওরিয়ন গ্রুপ এবং কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।[৩]

২০০৫ সালে সরাসরি রাজনীতিতে এলেও ১৯৯১ সাল থেকে এলাকার সঙ্গে সম্পৃক্ত হন বুলবুল। শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেন তখন থেকে। সলিমগঞ্জ কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখেন তিনি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Check Also

গোপনে তালাক, তবুও স্বামীর কাছ থেকে টাকা-স্বর্ণ আদায়! বাঞ্ছারামপুরে প্রবাসীকে টার্গেট করে চাঞ্চল্যকর প্রতারণা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় প্রবাসীর কষ্টার্জিত প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা ও ১১ ভরি …