এবার মোটরসাইকেলের বহর নিয়ে ছুটে চলেছেন ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন মাহমুদী। গণঅধিকার পরিষদের এই প্রার্থী চষে বেড়াচ্ছেন পুরো বাঞ্ছারামপুর। নিজের সক্ষমতা জানান দিচ্ছেন সমর্থকদের নিয়ে।
এরই মধ্যে বুধবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন থেকে মোটরসাইকেলের বহর নিয়ে শুরু হয় পথ চলা। পরে বিভিন্ন ইউনিয়নের নেতাদের সাথে নিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন লিফলেট।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আল-আমিন মাহমুদী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোখলেছ মিয়া, ইতালি প্রবাসী জালাল উদ্দীন, প্রবাসী গিয়াস উদ্দিন, মানিকপুর ইউনিয়নের নেতা আলাল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো: কাউছার আহমেদ ও মানিকপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এসময় মাওলানা মোঃ আল-আমিন মাহমুদী বলেন, ভিপি নুর ভাইয়ের জন্য এই দল করি। তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে হুংকার দেন তেমনি আমিও এই বাঞ্ছারামপুরের মানুষের কণ্ঠস্বর হবো। ট্রাক মার্কার জয়ের মাধ্যমে বাঞ্ছারামপুরের নতুন দিনের সূচনা করুন আপনারা।
বাঞ্ছারামপুরের নেতাকর্মীরা বলেন, মাওলানা আল-আমিনকে জয়ী করলে উন্নয়নের এক মহাসড়কে প্রবেশ করবে বাঞ্ছারামপুর। ট্রাক মার্কায় ভোট চান তারা।
সময়ের বাঞ্ছারামপুর